গোপনীয়তা নীতি
আমরা কী সংগ্রহ করি
শুধু প্রয়োজনীয় তথ্য: নিবন্ধনের নাম ও ইমেইল, এবং ব্যবহারের সংখ্যাভিত্তিক পরিসংখ্যান (টেমপ্লেট, সাইজ, ডিভাইসের ধরন)। আপনার IP ঠিকানা বা সম্পূর্ণ ব্রাউজার তথ্য সংরক্ষণ করা হয় না।
ছবি কতদিন থাকে
আপলোড করা সংবাদের ছবি স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিন পর মুছে ফেলা হয়। শুধু আপনার সংরক্ষিত লোগো ও বিজ্ঞাপন থাকে, যা আপনি যেকোনো সময় মুছতে পারেন।
গেস্ট ডেটা
গেস্ট হিসেবে আপনার পছন্দ ও লোগো শুধু আপনার নিজের ব্রাউজারে (LocalStorage/IndexedDB) থাকে।
অ্যাকাউন্ট মোছা
সেটিংস থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট ও সব ফাইল মুছে ফেলতে পারবেন।